আজ শনিবার ১ জুলাই বেলা সোয়া ১১টার দিকে পাইকপাড়া জামে মসজিদ চত্বরে তাঁর জানাজার নামাজ পড়া হয়। জানাজার আগে সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়ের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার ও বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র দাস সাহেরা খাতুনের কফিনে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধো সংসদের পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। সমবেত লোকজনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি অমিত রায়, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার। ফুলপুর থানার ওসি (তদন্ত) বন্দে আলীর নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য সাহেরা খাতুনকে অন্তিমকালে রাষ্ট্রীয় সম্মান জানায়। পরে তাঁদের এলাকার গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বৎসর। তিনি একছেলে ও তিন মেয়ে রেখে গিয়েছেন।