শেরপুর প্রতিদিন ডট কম

Home সারাদেশ শেরপুরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
শেরপুরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

শেরপুরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে ফেনসিডিলসহ ফারুক হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফারুক জয়পুরহাট গঙ্গাগাসপুর এলাকার মরহুম কল বক্সের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক বগুড়ার পুলিশ পরিদর্শক ইব্রাহিম খান জানান, দীর্ঘদিন ধরে হিলি থেকে মাদক নিয়ে শেরপুর ও রায়গঞ্জ উপজেলায় সরবরাহ করে আসছিলেন ফারুক। বৃহস্পতিবার ভোরে মোটরসাইকেলের সিটের নিচে করে ফেনসিডিল নিয়ে চান্দাইকোনা এলাকায় যাচ্ছিলেন তিনি। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড করতোয়া এলাকায় পৌঁছালে পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন। এতে মোটরসাইলেটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে মোটরসাইকেলের ভেতরে থাকা ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয় এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার শাহা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিতে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =