শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শ্রীবরদী শ্রীবরদীতে কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা
শ্রীবরদীতে কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

শ্রীবরদীতে কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

নিজস্ব প্রতিনিধি:  শেরপুরের শ্রীবরদীর কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মে) সকালে কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হলরুমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন’র সভাপতিত্বে ও সকল ইউপি সদস্যের উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ কোটি ৪৫ লক্ষ ৬৫ হাজার ৪০৬ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব এমারুল জাহিদ।

ইন্দিলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ, সাংবাদিক রেজাউল করিম বকুল, আনসার ভিডিপি কমান্ডার মোশারফ হোসেন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মুন্নাফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম মুন্সী, আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 11 =