শেরপুরের নকলায় নাশকতার মামলায় বিএনপির নেতা মোকছেদুল হক শিবলুকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ মে) রাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দকোনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৯ মে) শিবলুকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শিবলু চন্দকোনা এলাকার মৃত সিরাজুল হকের ছেলে ।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, চলতি বছরের গত ১৬ জানুয়ারী নকলার থানার এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় শিবলু সন্ধিগ্ধ আসামি ছিলেন। রোববার রাতে চন্দ্রকোনা বাজারে ৮ থেকে ১০ জন মিলে শিবলু নাশকতার পরিকল্পনার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। সোমবার (২৯ মে) সকালে শিবলুকে আদালতে প্রেরণ করা হয়েছে।