শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা শেরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
শেরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

শেরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় চাঞ্চল্যকর কৃষক আলী হোসেন হত্যার মূলহোতা খোকন মিয়াকে ময়মনসিংহের ফুলপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

বুধবার (২৪ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১৪ সহকারি পরিচালক আনোয়ার হোসেন।

গ্রেপ্তার খোকান নকলার চরভাবনা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

আনোয়ার হোসেন জানান, আলী হোসেন প্রতিবেশী সেলিম মিয়ার ৫০ শতক জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন। জমির মালিক সেলিম মিয়ার সঙ্গে প্রতিবেশী ইদ্রিস আলীর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৫ মে আলী হোসেন জমির পাকা ধান কাটতে গেলে বাধা দেয় ইদ্রিস আলী ও তার লোকজন। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের লোকজন আলী হোসেনকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় আলী হোসেনের ছোট ভাই শুক্কুর আলী ও ছেলে রাব্বি আহত হন।

র‌্যাবের সহকারি পরিচালক আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী নাছিমা বেগম বাদি হয়ে শেরপুর সদর থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনার পর থেকেই খোকন মিয়াসহ অন্য অভিযুক্তরা পলাতক ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =