শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা চাঁদের বিরুদ্ধে শেরপুরে আরও একটি মামলা
চাঁদের বিরুদ্ধে শেরপুরে আরও একটি মামলা

চাঁদের বিরুদ্ধে শেরপুরে আরও একটি মামলা

শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর করা মামলার পর বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে শেরপুরে আরও একটি মামলা হয়েছে৷

বুধবার (২৪ মে) দুপুরে শেরপুর পৌর  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এসময় আদালত মামলাটি আমলে নিয়ে শেরপুর সদর থানায় একটি পুলিশ কেস হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন।

সরকার দলীয় পিপি চন্দন কুমার পাল বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশাবাদী আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
মামলার বাদী আনোয়ারুল হাসান উৎপল বলেন, একজন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি গুরুতর অপরাধের শামিল। আমরা এ বিষয়ে বিচার বিভাগের সুষ্ঠ বিচার প্রত্যাশা করি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =