ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ২১টি জাহাজ।
শনিবার (১৩ মে) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকার বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য সতর্ক করছে নৌবাহিনীর সদস্যরা। দুর্যোগ পরবর্তী জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য প্রস্তুত নৌবাহিনীর ২১টি জাহাজ, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট।