শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্ঠা ছিন্নমূল মানুষের
নকলায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্ঠা ছিন্নমূল মানুষের

নকলায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্ঠা ছিন্নমূল মানুষের

শফিউল আলম লাভলু: কুয়াশায় ঢাকা পড়েছে আকাশ। হাড় কাঁপানো শীতে জনজীবন বির্পযস্ত হয়ে পড়েছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে শেরপুরের নকলার ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উপজেলার বিস্তীর্ণ অঞ্চল।

প্রায় অর্ধ লক্ষাধিক ছিন্নমূলমূ মানুষ গরম কাপড়ের অভাবে শীতে খুব কষ্ট ভোগ করছেন। মধ্যরাত থেকে লতা পাতা জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। সরকারি এবং বেসরকারি পর্যায়ে এখনো শীতার্তদের মাঝে তেমন গরম কাপড় বিতরণ করা হয়নি। ভুক্তভোগীদের দাবি শীত নিবারণে গরম কাপড় বিতরণে বিত্তবানদের এগিয়ে আসা দরকার। শীত মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

নকলা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রোটা ভাইরাসজনিত ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ে। সাধারণত শিশুরা এতে বেশি আক্রান্ত হয়। তাই শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। ঠাণ্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + eight =