শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা ফেসবুকের কল্যাণে হারানোর এক দিনের মধ্যে জান্নাতি ফিরে পেল পরিবারকে
ফেসবুকের কল্যাণে হারানোর এক দিনের মধ্যে জান্নাতি ফিরে পেল পরিবারকে

ফেসবুকের কল্যাণে হারানোর এক দিনের মধ্যে জান্নাতি ফিরে পেল পরিবারকে

শফিউল আলম লাভলু: শেরপুরের শ্রীবরদী থেকে হারিয়ে যাওয়া শিশু জান্নাতি (১১) কে ফিরে পেল পরিবার। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে তার পরিবারের হাতে তুলে দেন নকলা উপজেলার উকিলপাড়ার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিএনজি চালক লতিফ মিয়া। কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায় বলে জানায় তার পরিবার।

জানাযায়, শ্রীবরদী উপজেলার তাতিহাটি নয়াপাড়ার জাহিদুল ইসলামের কন্যা জান্নাতি (১২)। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে নিখোঁজ হন জান্নাতি। জাহিদুল তার কন্যাকে ফিরে পেতে আত্মীয় স্বজনসহ বিভিন্ন জায়গাতে খোঁজাখোজি করে। পরে স্থানীয় শহরে সন্ধান চেয়ে মাইকের মাধ্যমে প্রচার চালায়। শ্রীবরদীর জেরি বুটিকস হাউজ এর স্বত্বাধিকারী সানজিদা জেরিন প্রথমে তার ফেসবুকের টাইম লাইনে জান্নাতির সন্ধান চেয়ে ছবিসহ পোষ্ট করেন। পরে নকলার গনমাধম্যমকর্মী রাইসুল রিফাত নিউজ নকলা নামের জনপ্রিয় একটি ফেসবুক পেইজে জান্নাতির ছবিসহ সন্ধান চেয়ে পোস্ট করেন। মূহুর্তেই ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নকলার উকিলপাড়ার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিএনজি চালক লতিফ মিয়া ফুলপুরের সিএনজি স্টেশনে জান্নাতিকে পেয়ে নিজ বাসায় নিয়ে আসে। পরে ফেসবুকের ছবির সাথেও মিলে যায় জান্নাতির চেহারা। পরিবারকে সংবাদ দিলে শুক্রবার রাতে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় জান্নাতিকে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 2 =