শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি নালিতাবাড়ীতে প্রাথ‌মিক বৃ‌ত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও
নালিতাবাড়ীতে প্রাথ‌মিক বৃ‌ত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

নালিতাবাড়ীতে প্রাথ‌মিক বৃ‌ত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ইউএনও

শফিউল আলম লাভলু: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রাথ‌মিক বৃ‌ত্তি পরীক্ষা ২০২২ এর পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হি‌মেল রি‌ছিল।

আজ শুক্রবার সকালে পৌর শহরের তারাগঞ্জ সরকা‌রি পাইলট উচ্চ বিদ‌্যালয়, তারাগঞ্জ পাইলট বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় ও হিরন্ময়ী উচ্চ বিদ‌্যালয় পরিদর্শন ক‌রেন তিনি।

এ সময় সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ঈফফাত জাহান তু‌লি, উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা, কেন্দ্র স‌চিবগণ, হল সুপারসহ বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ইউএনও খৃষ্টফার হি‌মেল রি‌ছিল জানান, না‌লিতাবাড়ী উপ‌জেলায় এ বছর প্রাথমিক শিক্ষা বৃ‌ত্তি পরীক্ষায় ৯শ ২১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার কেন্দ্রের পরিবেশ খুবই ভাল। শিক্ষার্থীরাও উৎসব মুখর পরিবেশে পরীক্ষা দিচ্ছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 8 =