শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ জামালপুরের মাদারগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান ২৮ লাখ টাকা জরিমানা
জামালপুরের মাদারগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান ২৮ লাখ টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান ২৮ লাখ টাকা জরিমানা

 

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৬ ইটভাটায় অভিযান চালিয়ে ২৮লাখ টাকা জরিমানা আদায় করেছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় সেলিম মিয়ার মালিকানাধীন আরএসএস ব্রিকস্ নামে একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক রুবেল মাহমুদ ও জামালপুর জেলা উপপরিচালক মাসুদ রানাসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা একদল পুলিশ নিয়ে এই অভিযান চালান। অভিযানে আলহাজ আশরাফ আলীর মালিকানাধীন অরিত্র ব্রিকসকে ৫লাখ টাকা, সেলিম মিয়ার মালিকানাধীন আরএসএস ব্রিকসকে ৫লাখ, রায়হান রহমতুল্লাহ্ মালিকানাধীন রূপসী ব্রিকসকে ৫লাখ টাকা, জাহাঙ্গীর আলমে মালিকানাধী আকাশ ব্রিকস্-১ ও আকাশ ব্রিকস্-২ নামে দুটি ইটভাটায় ৮লাখ টাকা ও আব্দুল মান্নানের মালিকানাধীন সিনহা ব্রিকসকে ৫লাখ টাকাসহ সর্বমোট ২৮লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরএসএস ব্রিকস ঘনবসতি এলাকায় হওয়ায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। ৬ইটভাটায় অভিযান পরিচালনায় সন্ধা হয়ে যাওয়ায় আদারভিটা ইউনিয়নে আবুল কালামের মালিকানাধীন অবৈধ মিতু ব্রিকস্ অভিযান চালানো হয়নি। পরিবেশ অধিদপ্তরের জামালপুর জেলা উপপরিচালক মাসুদ রানা জানান, জারিমানা আদায়কৃত ইটভাটাগুলোর মালিকদের কাছ থেকে আগামী মৌসুম থেকে আর ইট পোড়াবে না মর্মে মুচলেকা নেওয়া হবে। তিনি বলেন, যেহেতু তারা এ বছর ইনভেস্ট করে ফেলেছে তাই এই মৌসুমে তাদের ইট পোড়ানোর সুযোগ দেওয়া হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + one =