বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় বহিবিভাগে লম্বা লাইনের সারি। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা ঠাণ্ডাজনিত সর্দি-জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া, পেটেব্যাথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা করাতে এসেছেন। অন্তবিভাগেও বিছানা ছাড়াও মেজে ও বারান্দায় রোগিতে ঠাসা। হালুয়াঘাট উপজেলার সাখুয়াই গ্রাম থেকে ৩ মাসের মেয়ে শিশু তানিয়াকে ভর্তি করেছেন মিনুয়ারা খাতুন নামে এক মাতা। জানতে চাইলে তিনি বলেন, কয়েক দিন ধরে নিউমোনিয়া আক্রান্ত মেয়েকে নিয়ে ফুলপুর হাসপাতালে ভর্তি আছি। সাথে শ্বাসকষ্টও হচ্ছে। ডায়রিয়া আক্রান্ত ছেলে নিয়ে এসেছেন সুফিয়া খাতুন নামে এক মা বলেন, আমার ছেলেটার দুই দিন ধরে ডায়রিয়া হয়েছে। এখানে এসে দেখি আমার মতো অনেকে তাদের সন্তানদের নিয়ে এসেছেন, বিছানা না পেয়ে বাসিন্দার মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। অনেক রোগী।