শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতী বাজার যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইগাতী বাজার যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইগাতী বাজার যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী বাজার যুব সমাজের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার ২০২২ সালের পাগড়ীপ্রাপ্ত হাফেজদের বিশেষ সম্মাননা প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আছর থেকে ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদরাসার মোহতামিম আলহাজ হযরত মাও: মুফতি খালিছুর রহমানের সভাপতিত্বে ও
এবিএম রাজিকুর রহমানের উপস্থাপনায়
উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রিয অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মরহুম এমএ বারীর ছেলে আলহাজ মোহসিনুল বারী রুমি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ একেএম বেলায়েত হোসেন। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্য আনয়ন করেন, রাজবাড়ী মারকাযুল আনোয়ার শাহ কাশ্মীরী (রহ:) মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ আলী হাসান উসামা হাফিজাহুল্লাহ।
অনুষ্ঠানে ২০২২ সালে পাগড়ী প্রাপ্ত উপজেলার ৯০ জন হাফেজকে এ সম্মাননা প্রদান করা হয়।
উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =