শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized ঝিনাইগাতীতে বিদ্যুৎপিষ্ট শিক্ষার্থীর মৃত্যু!
ঝিনাইগাতীতে বিদ্যুৎপিষ্ট শিক্ষার্থীর মৃত্যু!

ঝিনাইগাতীতে বিদ্যুৎপিষ্ট শিক্ষার্থীর মৃত্যু!

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎপিষ্ট হয়ে কুতুবউদ্দিন(১৮) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। কুতুবউদ্দিন উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল চকপাড়া গ্রামের শহীদুল্লাহর ছেলে। ঘটনাটি ঘটেছে ১৬ আগষ্ট মঙ্গলবার সন্ধায়।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীর আলম ক্ষেতে পানি দিতে গিয়ে সেচ পাম্পের ছেড়া তার জোড়া দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কুতুবউদ্দি একজন এসএসসি পরীক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বলেন এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 7 =