শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ মাদক ও জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কেন্দুয়ার ওসি শাহনেওয়াজ
মাদক ও জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কেন্দুয়ার ওসি শাহনেওয়াজ

মাদক ও জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কেন্দুয়ার ওসি শাহনেওয়াজ

স্টাফ রিপোর্টার: মুজিববর্ষে মাদক ও জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন নেত্রকোনার কেন্দুয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।  মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও জুয়ামুক্ত করে সুন্দর কেন্দুয়া উপজেলা গড়তে সকল পুলিশ সদস্যদের নিয়ে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তিনি পূর্বে শেরপুরের নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও কর্মরত থেকে সুনাম ও এলাকাবাসীর ভালবাসা পেয়েছিলেন।

কেন্দুয়া থানার রেকর্ড অনুযায়া জানাযায়, গেল বছরের ১লা নভেম্বর থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কেন্দুয়া থানায় দায়ের করা ২৩টি মামলায় ৩৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। জুয়া আইনে দায়ের করা ৭টি মামলায় ৪২ জন এবং ১০টি প্রসিকিউশনে ৪৪জনকে গ্রেফতার করে প্রেরন করা হয়েছে। কেন্দুয়া উপজেলা ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত।

নবাগত ওসি কাজী শাহনেওয়াজ প্রতিবেদককে জানান, আমাদের পুলিশের সংখ্যা খুবই কম উপজেলার জনসংখ্যার তুলনায়।জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনা মোতাবেক আমরা নিয়মিত পুলিশী অভিযান করতেছি। আমরা পুলিশের পাশাপশি ইউনিয়ন পরিষদের চৌকিদারকের কাজে লাগাচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে।আমাকে ২৪ ঘন্টা যে কেউ ফোনের মাধ্যমে বা ফেইসবুক মেঞ্জোরের মাধ্যমেও তথ্য দিতে পারবে। আমি সাথে সাথে আইনগত ব্যবস্থা নিব। তবে অবশ্যই তথ্য দাতার নাম ও পরিচয় গোপন থাকবে। এই নিশ্চয়তা আমি দিচ্ছি। আর মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। সে যে কেউ হোক। অপরাধীর পরিচয় অপরাধী। তার অন্যকোন পরিচয় হতে পারে না। তিনি এ বিষয়ে পুলিশের কাজে জনগনকে আরোও সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন পুলিশের কোন সদস্যও যদি মাদক ও জুয়ার সঙ্গে জড়িত থাকেন সেক্ষেত্রে তাকেও ছাড় দেওয়া হবে না। তিনি আগামীর সুন্দর সমাজ গঠনে মাদক ও জুয়ামুক্ত সুন্দর কেন্দুয়া গঠনে সকলকের সহযোগিতা কামনা করেন।

 

 

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + four =