শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized নকলায় ৯ জুয়াড়ী গ্রেফতার
নকলায় ৯ জুয়াড়ী গ্রেফতার

নকলায় ৯ জুয়াড়ী গ্রেফতার

নকলা শেরপুর: শেরপুরের নকলায় পুলিশী অভিযানে ৯ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কাজাইকাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ ৬ ফেব্রুয়ারী তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন, কাজাইকাটা এলাকার মৃত. মর্তুজ আলীর ছেলে মানিক মিয়া (২৬), ধনেক সেখের ছেলে আলী হোসেন (২৮), বাবুল মিয়া (৫৫), মৃত. তসির উদ্দিনের ছেলে রমজান আলী (৪০), সামছুল হকের ছেলে জজ মিয়া (৩৫), হাসেন আলীর ছেলে মিজান মিয়া (৫২), রফিকুল ইসলামের ছেলে সজিব মিয়া (২৫), আকরাম হোসেনের ছেলে মামুন মিয়া (২৫), মৃত. হাবিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫৫)।

চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ শুক্রবারে রাত্রীকালীন ডিউটির সময় কাজাইকাটা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদীসহ এদের গ্রেফতার করেন। পরে আজ সকালে (৬ ফেব্রুয়ারী) গ্রেফতারকৃত জুয়ারীদের আদালতে প্রেরন করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 5 =