শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized শেরপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
শেরপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

শেরপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

শফিউল আলম লাভলু, শেরপুর: শেরপুরে নবাগত পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী-এর সাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে পুলিশ সুপারের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার জানান, মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হলে তা কঠোর হাতে নিয়ন্ত্রণ করা হবে। তিনি উপস্থিত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন, সদর সার্কেল মো. আমিনুল ইসলাম, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ডিআই ওয়ান আবুল বাসার মিয়াসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 14 =