শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized নালিতাবাড়ীতে ট্রাক চাপায় কন্যাশিশু নিহত
নালিতাবাড়ীতে ট্রাক চাপায় কন্যাশিশু নিহত

নালিতাবাড়ীতে ট্রাক চাপায় কন্যাশিশু নিহত

নালিতাবাড়ী, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় পথচারী সূবর্ণা নামে এক কন্যাশিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা পৌণে বারোটার দিকে উপজেলার পাঁচগাঁও বাজারে নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সূবর্ণা ওই এলাকার হোসেন আলীর কন্যা।

স্থানীয় সূত্র জানায়, বেলা পৌণে বারোটার দিকে পাঁচগাঁও বাজারের তিন রাস্তা মোড় ছায়াগাছতলা এলাকায় রাস্তা ধরে হাটছিল পাঁচগাঁও বাজার এলাকার হোসেন আলীর সাত বছর বয়সী কন্যাশিশু সূবর্ণা। এসময় শেরপুর থেকে নালিতাবাড়ীগামী একটি খালি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মাথ থেতলে গিয়ে প্রাণ হারায় শিশু সূর্বণা। ঘাতক ট্রাকটি সন্নাসীভিটা (চেল্লাখালী) বাজারে স্থানীয় জনতা আটক করলে পুলিশ তা জব্দ করে। তবে পলাতক রয়েছে এর চালক।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শণ করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + eighteen =