শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শেরপুর সদর গরীবের ডা. অমি’র ৩০তম জন্মদিনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরন , ক্যাম্পের উদ্বোধন করলেন হুইপ আতিক
গরীবের ডা. অমি’র ৩০তম জন্মদিনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরন , ক্যাম্পের উদ্বোধন করলেন হুইপ আতিক

গরীবের ডা. অমি’র ৩০তম জন্মদিনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরন , ক্যাম্পের উদ্বোধন করলেন হুইপ আতিক

স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপির বড় কণ্যা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন রহমান অমির ৩০তম জন্মদিন উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প ও খাবার সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ সকালে জি কে পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উদ্বোধক ও প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। উদ্বোধন শেষে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডা. শারমিন রহমান অমিকেও জন্মদিনের শুভেচ্ছা হিসেবে জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বাস্থ্য কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরিবার পরিকল্পনা পরিদর্শক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ মোদাব্বির হোসেন, সহকারী পরিচালক সিসি মোঃ আসাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, হুইপ কণ্যা সাদিয়া রহমান অপি প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত মহিলাদের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী এবং খাবার প্যাকেট বিতরন করা হয়। পরে শিশুদের নিয়ে ৩০তম জন্মদিনের কেক কাটেন গরীবের ডা. শারমিন রহমান অমি এবং শেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রুপক এবং সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম এর নেতৃত্বে জন্মদিনের কেক কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =