শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
নকলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নকলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার: “মুজিব বর্ষের শপথ, সড়ক হবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জেলা পুলিশের উদ্যেগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নকলা প্রেসক্লাবের সামনে (পুরাতন হলপট্রি) দিবসটি উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন যানবাহন শ্রমিকদের উদ্যেশে নিরাপদ সড়কের কুফল ও সুফল সর্ম্পকে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা-নালিতাবাড়ি ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (টিআই) মুহাম্মদ শাহাব উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে টিএসআই মো. জয়নাল আবেদীন, এটিএসআই মো. হানিফুর রহমান ট্রাফিক পুলিশ সদস্যারাসহ বিভিন্ন যানবাহনের শ্রমিক, চালক, হেলপারগন উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + eleven =