শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized নকলায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ
নকলায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

নকলায় কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ২০২০-২১ অর্থ বছরের চলতি খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় শেরপুরের নকলা উপজেলার তিনটি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৩শ কৃষকদের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এসব রাসায়নিক সার ও বীজ বিতরণ বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস বলেন, উপজেলার ৩টি ইউনিয়নের ৩শ কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 15 =