শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized ঝিনাইগাতীতে শিক্ষক-কর্মচারী কো অপারেটিভ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন জমে উঠেছে
ঝিনাইগাতীতে শিক্ষক-কর্মচারী কো অপারেটিভ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন জমে উঠেছে

ঝিনাইগাতীতে শিক্ষক-কর্মচারী কো অপারেটিভ ব্যবস্থাপনা কমিটির নির্বাচন জমে উঠেছে

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র ৪দিন বাকি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ব্যবস্থাপনা কমিটির ২০২০ নির্বাচন জমে উঠেছে। আগামি ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণকে সামনে রেখে ইতি মধ্যে ভোটারদের বাড়ি বাড়ি ও চায়ের দোকানে ভোট প্রার্থনা করছে প্রার্থীরা।

ঘুম হারাম করে অনেক প্রার্থী রাতের বেলায় স্ব-স্ব প্রতিক নিয়ে ভোট যুদ্ধে মাঠে নেমেছে। হাবিবুর রহমান হাবি, মাছুদ হাসান, মোহাম্মদ মুগল সভাপতি পদে ৩টি প্যানেলে বিভক্ত হয়ে তারা মাঠে নেমে প্রতিদন্ধিতা করছেন। নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাদক্ষ এবং ৫ জন সদস্য সহ ৯ জন নির্বাচিত হবেন।

এ ব্যাপারে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নির্বাচনে ভোট গ্রহণের জন্যে সকল প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। গনতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + fifteen =