শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ভ্যাকসিন আসলে আর মাস্ক পরতে হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিন আসলে আর মাস্ক পরতে হবে না : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন বার্তা ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন আসলে সামনের দিনগুলোতে আর মাস্ক পরতে হবে না। দেশে ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকে মাস্ক পরে থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পার তিল্লি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক আরও বলেন, আমরা করোনায় আর একটি মৃত্যুও চাই না। বাংলাদেশে এখনও করোনায় মৃত্যুর সংখ্যা কম। যেখানে ভারতে ৭০ হাজার মানুষ মারা গেছে, আমেরিকায় দুই লাখ মানুষ মারা গেছে। বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে চার হাজার মানুষ মারা গেছে। দুই লাখ লোক সুস্থ হয়েছে।

প্রয়াত চেয়ারম্যান আব্দুস সালামের ছেলে বর্তমান তিল্লি ইউপি চেয়ারম্যান মো. মুরছালিন বাবুর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, গড়পাড়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার প্রমুখ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 9 =