শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি চিত্ত রঞ্জন দত্ত (সিআর দত্ত) বীর উত্তম এর শান্তি কামনায় বিশেষ প্রার্থনা

চিত্ত রঞ্জন দত্ত (সিআর দত্ত) বীর উত্তম এর শান্তি কামনায় বিশেষ প্রার্থনা

মো: মঞ্জুরুল আহসান: মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রসেনানায়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর সার্বজনীন পূজা কমিটির প্রধান উপদেষ্টা সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত (সিআর দত্ত) বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনায় ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ীতে শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, উপজেলা ও শহর শাখার আয়োজনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ প্রার্থনা পাঠ করেন পুরোহিত গৌরাঙ্গ আর্চয্য।

এসময় অন্যান্যদের মধ্যে  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু গোপাল চন্দ্র সরকার, নালিতাবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু যোগেন চন্দ্র রায়, গোপাল জিউর মন্দিরের সভাপতি বাদল চন্দ্র সাহা, সহ সভাপতি গণেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সত্য রঞ্জন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের শহর শাখার সভাপতি পবন সাহা, পৌরশহর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিবেক চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু প্রমুখ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =