শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে করোনায় আরো ১ জনসহ মৃত্যু ৬ : জেলায় মোট আক্রান্ত ৩৯২

শেরপুরে করোনায় আরো ১ জনসহ মৃত্যু ৬ : জেলায় মোট আক্রান্ত ৩৯২

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে নতুন করে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ৬ জন ও নালিতাবাড়ীতে ১ জন রয়েছেন। ১৮ আগস্ট মঙ্গলবার পর্যন্ত শেরপুর জেলায় মোট আক্রান্ত হলেন ৩৯২ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ৩১১ জন। আর ৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনার উপসর্গ নিয়ে মৃত এক গৃহবধূর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি হলেন শহরের শিববাড়ী এলাকার মনিরুজ্জামানের স্ত্রী শামীমা আক্তার (৪২)। ১৭ আগস্ট সোমবার ভোরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জেলা স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন করোনায় শামীমা আক্তারের মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। ১৬ আগস্ট রোববার তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল।

সিভিল সার্জন ডাঃ এ কে এম আনওয়ারুর রউফ জানান, ১৮ আগস্ট মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত ৩৯২ জনের  মধ্যে শেরপুর সদরে ১৮৮, নকলায় ৬৪, নালিতাবাড়ীতে ৭৩, ঝিনাইগাতীতে ৩২ ও শ্রীবরদী উপজেলায় ৩৫ জন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, ঈদুল আজহার পর শেরপুরে করোনার বিস্তার বেড়ে চলেছে। তাই করোনার বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলাবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 2 =