শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ জামালপুরে ৪ শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ

জামালপুরে ৪ শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ

আবুল কালাম আজাদ (জামালপুর প্রতিনিধি) : জামালপুরে ৪ শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ। ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টার দিকে জামালপুর পৌর শহরের জিয়া হেলথ্ কমপ্লেক্স হাসপাতালে ওই ৪ শিশুর জন্ম হয়।

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের শিংদহ গ্রামের বেলাল মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৩০) এক সঙ্গে ওই ৪ শিশুর জন্ম দেন। নবজাতক শিশুর মধ্যে ২টি ছেলে ও ২টি কন্যা সন্তান রয়েছে।

১৭ আগস্ট সোমবার রাত থেকে আনোয়ারা বেগমের প্রসব ব্যাথা শুরু হলে মঙ্গলবার সকালে তাকে জামালপুর শহরের জিয়া হেলথ্ কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই একটি কন্যা শিশুর জন্ম দেন তিনি। প্রায় ১ ঘণ্টা অপেক্ষা করার পর আর কোন সন্তান না হলে ডাক্তারের পরামর্শে সিজার করলে বাকি সন্তানদের জন্ম হয়।

এ ব্যাপারে গাইনী সার্জন ডা. সাজদা-ই-জান্নাত তনু বলেন, আনোয়ারা বেগম আমাদের তত্বাবধানের রোগী ছিল না। দীর্ঘ প্রসব বেদনা নিয়ে সে সকাল ৬টায় হাসপাতালে ভর্তি হয়। তার গর্ভের নবজাতকের (বাচ্চার) পজিশন ঠিক ছিল না। আমরা প্রাথমিকভাবে নরমাল ডেলিভারীর চেষ্টা করি এতে ১টি কন্যা সন্তানের জন্ম হয়। তারপর তাকে পরীক্ষা করে এবং তার আগের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে বুঝতে পারি যে তার জমজ সন্তান হবে। কিছু সময় অপেক্ষা করার পর তার আত্মীয় স্বজনদের সাথে কথা বলে সিজারের সিদ্ধান্ত নিয়ে যাবতীয় পরীক্ষা করিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সার্জারি করেছি। মা আনোয়ারা বেগমসহ তার ৪ সন্তানই সুস্থ আছে বলে তিনি জানান।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =