শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যুবলীগের দোয়া ও আলোচনা সভা

শেরপুরে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে যুবলীগের দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুর জেলা যুবলীগের আয়োজনে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার বাদযোহর খরমপুর ভাষা সৈনিক শফিউদ্দিন ভবনে দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছানুয়ার হোসেন ছানু।

শেরপুর জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২নং চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, যুবলীগনেতা আব্দুল মতিন, ওয়াশীম আক্রাম, আবুল কাশেম লিটন, আব্দুল বাতেন, নিজাম উদ্দিন, রবিউল ইসলাম রবিউল ও যুবলীগ নেতা আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

শিক্ষক নেতা বাবুল বিএসসি’র সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় পশ্চিম অঞ্চল যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =