শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের দোয়া ও আলোচনা সভা

শেরপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবকলীগের দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার বাদযোহর বাগরাকসা নূতন বাসটার্মিনাল এলাকায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ছানুয়ার হোসেন ছানু।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খোরশেদ আলম ইয়াকুব এর সভাপতিত্বে ও সাবেক কমিশনার স্বেচ্ছাসেবকলীগ নেতা হাফিজুর রহমান সুজন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরী, ২নং চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, যুবলীগনেতা আব্দুল মতিন, ওয়াশীম আক্রাম, আবুল কাশেম লিটন, আব্দুল বাতেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে পশ্চিম অঞ্চল যুবলীগ নেতা আসাদুল ইসলাম, পাপ্পু, মিজানুর রহমান নান্টু, ছাত্রলীগ নেতা মুজিব, রুকসনসহ ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, নিমতলী জামে মসজিদের ইমাম হযরত মাওলানা রহমত উল্ল্যাহ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 2 =