শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে জিআই তারে কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল সহোদর দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৫ আগস্ট শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব সারিকালিনগর (বটতলা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মৃত শফিজ উদ্দিন ফকিরের ছেলে ইউসুফ আলী ফকির (৪২) ও ইয়াকুব আলী ফকির (৩৩)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ইয়াকুব আলী গোসল করে তার ভেজা কাপড় বসত ঘরের বারান্দার পিলারসহ বাড়ীর উঠানের বড়ই গাছ ও সুপারি গাছের সাথে বাঁধা জিআই তারে কাপড় শুকাতে দিতে গেলে পূর্ব থেকে টিনের চাল ও ওই তার বিদ্যুতায়িত হয়ে থাকায় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

এসময় ছোট ভাই ইয়াকুব আলী ফকিরকে বাঁচাতে গিয়ে বড় ভাই ইউসুফ আলীও বিদুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এদিকে ইউসুফ আলী ফকির ও ইয়াকুব আলী ফকির দুই ভাইয়ের মৃত্যু ঘটনায় পরিবার ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিক দুই সহোদর ভাইয়ের মৃত্যু বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + eight =