শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীর বাগেরভিটা সততা সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ঝিনাইগাতীর বাগেরভিটা সততা সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা সততা সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট শনিবার বিকেল ৫টার দিকে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভটপুর এইচ.ইউ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল হাসান রুমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফ্যান্টাসী কর্পোরেশন এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় নেতা মোঃ মিজানুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানশাইল বাজার বণিক সমিতির সভাপতি ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ জাকির হোসেন, ধানশাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ময়না, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান কালু।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরভিটা সততা সংগঠনের সদস্য মাসুম রানা, মোঃ আঃ রাজ্জাক, মোঃ শাহজাদা ফটিক, মোঃ মাহমুদুল হাসান মিলন, মোঃ মনিরুজ্জামান মনির মাস্টার, মোঃ মমতাজ আলী মাস্টার প্রমুখ।

আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোনা খিঁচুরির প্যাকেট বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, রাজু, আতিক, মেহেদী, সোহেল, মাহমুদুল ও আরিফ প্রমুখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 17 =