শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরের পাকুড়িয়া ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

শেরপুরের পাকুড়িয়া ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: বাঙালি জাতির অবিসংবাদিত নেতা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদে ১৫ আগস্ট শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীর সভাপতিত্বে ১৫ আগস্টের কালো রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের রুহের মাহফেরাত কামনা করে শনিবার বাদযোহর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় দোয়া মাহফিলে নিজাম উদ্দিন মডেল কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাইদ, জেলা পরিষদ সদস্য মোঃ কফিল উদ্দিন, ইউপি সচিব মোঃ নূরে আলম সিদ্দিকী, সমাজসেবক আব্দুল মজিদ মন্টু, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে ওই ইউনিয়নের ৫০ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে চাল ও ১টি করে মাস্ক বিতরণ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =