শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক
শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক
?

শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের মাধবপুর এলাকার পাউবো কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

এসময় প্রধান অতিথি আনার কলি মাহবুব পাউবো কার্যালয় প্রাঙ্গণে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির কয়েকটি গাছের চারা রোপণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পাউবো, জামালপুরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল সাফিন, পাউবো শেরপুর কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহান, উপ-সহকারী প্রকৌশলী জিয়াসমিন আরা বেগমসহ জেলা প্রশাসন ও পাউবোর কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পাউবো, জামালপুরের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ সাংবাদিকদের বলেন, মুজিববর্ষ উপলক্ষে ও জলবায়ু পরিবর্তনজনিত নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশকে মুক্ত রাখার লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শেরপুর জেলার বিভিন্ন নদীর বাঁধ ও সড়কের পার্শ্বে বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির প্রায় দুই হাজার গাছের চারা রোপণ করা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 8 =