শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সার্জিক্যাল মাস্ক বিতরণ
শেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সার্জিক্যাল মাস্ক বিতরণ

শেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সার্জিক্যাল মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় আদালত চত্বরে আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশা মানুষের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে।

শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী’র নেতৃত্বে বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনের সম্মুখে এবং আদালত চত্বরে তিনশতাধিক মানুষের মাঝে এসব সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।

এসময় মাস্ক বিতরণকালে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবীগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 9 =