শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবীর কারাদন্ড
শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবীর কারাদন্ড

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবীর কারাদন্ড

তাসলিম কবির বাবু: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লিটন মিয়া (৪০) নামে এক মাদক সেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ধৃত মাদক সেবী লিটন মিয়া চককাউরিয়া গ্রামের হাফিজল ইসলামে ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট বুধবার সকালে শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের চককাউরিয়া গ্রামে উপজেলা প্রশাসন ও শেরপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান অভিযান পরিচালনা করে লিটন মিয়াকে মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শেরপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মশিউর রহমান সোহেল, পরিদর্শক এনামুল হক, উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, ইতোপূর্বেও লিটন মিয়া মাদক সেবনের দায়ে ১ মাসের কারাদন্ড ভোগ করেছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 13 =