শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঝিনাইগাতীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১২ আগস্ট বুধবার সকাল ১১টায় সামাজিক দূরত্ব বজায় রেখে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবেল মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজীৎ রায় প্রমুখ।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 14 =