শেরপুর প্রতিদিন ডট কম

Home খেলাধুলা নকলায় মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
নকলায় মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নকলায় মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো. মোশারফ হোসাইন: শেরপুর জেলার নকলা উপজেলায় মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বাধন করা হয়েছে। এ উপলক্ষে ১১ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার নকলা পৌরসভার কলাপাড়া মোজাকান্দা এলাকার ঐতিহ্যবাহী মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

কলাপাড়া এলাকার মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান (আবু মেম্বার) এর স্মৃতি স্মরণে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান স্মৃতি সংসদের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মকে সুস্থ-সবল রাখতে উপজেলার কলাপাড়া মোজাকান্দা খেলার মাঠে মৌসুমী বিভিন্ন খেলাখূলার আয়োজন করা হয়। এর অংশ হিসেবে তরুণ খেলোয়াড়দের শরীর গঠনের লক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুস মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা কৃষক লীগের আহবায়ক ও উপজেলা ডিভেটিং সোসাইটির সভাপতি আলমগীর আজাদ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বাধন ঘোষণা করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে কলাপাড়া মোজাকান্দা মাঠ কমিটির সভাপতি ও ৯নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ইন্তাজ আলী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিক্ষক-সাংবাদিক মো. মোশারফ হোসাইন, কলাপাড়া মোজাকান্দা মাঠ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুর হোসাইন, কলাপাড়া সমাজ উন্নয়ন সংঘের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মাহফুজুল ইসলাম, মরহুম মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের ছেলে আতিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − nine =