শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে বন্যায় দুটি বেইলী ব্রীজ ভেঙ্গে যাওয়ায় বালু ইজারদারের লক্ষ লক্ষ টাকা লোকসান
শেরপুরে বন্যায় দুটি বেইলী ব্রীজ ভেঙ্গে যাওয়ায় বালু ইজারদারের লক্ষ লক্ষ টাকা লোকসান

শেরপুরে বন্যায় দুটি বেইলী ব্রীজ ভেঙ্গে যাওয়ায় বালু ইজারদারের লক্ষ লক্ষ টাকা লোকসান

জিএইচ হান্নান: শেরপুর জেলা সদর উপজেলায় সম্প্রতি বন্যায় শেরপুর-জামালপুর সড়কের নন্দীরবাজার পোড়ার দোকান ও শিমুলতলী এলাকার কজওয়েতে দুটি বেইলী ব্রীজ বন্যার পানির তোড়ে ভেঙ্গে যাওয়ায় ট্রাকসহ যানবাহন চলাচল করতে না পাড়ায় ব্রহ্মপুত্র নদে বালু মহালের ইজারাদারের লক্ষ লক্ষ টাকা লোকসান গুণতে হচ্ছে। এছাড়াও ব্রীজ দুটিতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জামালপুরসহ উত্তর বঙ্গের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সূত্রে জানা গেছে, শেরপুর জেলা শহরের কলেজ মোড় এলাকার ব্যবসায়ী মেসার্স সউদ বিল্ডার্স শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে বালু মহালে চলতি বছরের ১ বৈশাখ থেকে এক বছরের জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে ৪২ লক্ষ ৩০ হাজার টাকায় ইজারা বন্দোবস্ত নেয়া হয়। এদিকে বর্তমান করোনা পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম এবং আরেক দিকে সম্প্রতিক বন্যায় ব্রীজ দুটি ভেঙ্গে যাওয়ার ফলে বালুর ট্রাক চলাচল করতে না পারার কারণে প্রতিদিন মেসার্স সউদ বিল্ডার্সের ইজারাদারের হাজার হাজার টাকা লোকসানসহ বেশ কয়েক লক্ষ টাকা খতির সম্মুখিন হয়েছেন। ওই দুটি ব্রীজ পুনরায় মেরামত করে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করে যানবাহনসহ মানুষের চলাচল অব্যাহত রাখতে খতিগ্রস্ত ইজারাদার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 9 =