শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে জেলা প্রশাসন কর্তৃক স্বাস্থ্য সচেতনতায় তৎপরতা ॥ মাস্ক ব্যবহার না করায় জরিমানা
শেরপুরে জেলা প্রশাসন কর্তৃক স্বাস্থ্য সচেতনতায় তৎপরতা ॥ মাস্ক ব্যবহার না করায় জরিমানা

শেরপুরে জেলা প্রশাসন কর্তৃক স্বাস্থ্য সচেতনতায় তৎপরতা ॥ মাস্ক ব্যবহার না করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বর্তমান বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতিতে সারাদেশ ব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে নিরলসভাবে কাজ করছে। সেই সাথে দেশের সকল জেলা ও উপজেলায় মানুষকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের উদ্যোগে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর দিক নির্দেশনায় ১১ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়ালীউল হাসান এর নেতৃত্বে উদ্ভূত করোনা পরিস্থিতি মোকাবেলা করতে শেরপুর জেলা বাসীকে তাদের স্বাস্থ্য সচেতনতা তৎপরতা আরো বৃদ্ধি করতে জেলা শহরের নিউমার্কেট মোড় থেকে এ কার্যক্রম শুরু করেন। এসময় মাস্ক নাই, সেবা নাই, স্বাস্থ্য বিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং মাস্ক ব্যবহার করুন, করোনা প্রতিরোধ করুন প্রতিপাদ্য লেখা প্যানা জেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।

একই সাথে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান নিউমার্কেট মোড়ে জাহাঙ্গীর ব্রাদার্স ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মাস্ক ব্যবহার না করায় এবং ওই ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানরত মানুষ সামাজিক দুরত্ব বজায় না রাখার দায়ে ৫শত টাকা জরিমানা আদায় করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =