শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু
ঝিনাইগাতীতে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু
অনলাইন ছবি

ঝিনাইগাতীতে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের দিঘিরপাড় ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ হাসনা খাতুন (১৩) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। ৯ আগস্ট রোববার সকালে এ ঘটনাটি ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, হাসনা খাতুন পূর্ব থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। রোববার সকালে তাদের নিজ বাড়ীর পিছনে নানার পুকুরে হাত মুখ ধৌত করতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে হাসনা খাতুনের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসনাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিক বলেন, গ্রামবাসীর বক্তব্যে জানা গেছে হাসনা খাতুন মৃগী রোগী ছিল। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =