শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান
ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর আয়োজনে ও বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী শাখা, মরিয়মনগর ওয়াইএমসিএ, চাসংগিত্তাল ক্লাব মরিয়মনগর, কোচ কালচারাল এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সংযোগিতায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে ৯ আগস্ট রোববার সকালে স্থানীয় অনির্বাণ সংঘে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “কোভিড-১৯ আদিবাসীদের জীবন জীবিকার সংগ্রাম” এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করা হয়।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর চেয়ারম্যান নবেশ খকসী। প্রেস নোট পাঠ করেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) এর সেক্রেটারী অসীম ম্রং।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাসংগিত্তাল ক্লাব মরিয়মনগর এর সেক্রেটারী রনু নকরেক, মরিয়মনগর ওয়াইএমসি এর সেক্রেটারী হেমার্শন চিরান, কোচ কালচারাল এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি যুগল কিশোর কোচ, বাগাছাস ঝিনাইগাতী থানা শাখার সভাপতি অনিক চিরান, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার ম্যানেজার সুজল চিসিম।

এছাড়াও কারিতাসের ঝিনাইগাতী উপজেলা ম্যানেজার প্রীতি রিছিল, মাঠ কর্মকর্তা সুলভ দফোসহ অন্যান্য বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার, আদিবাসীদের মাতৃভাষা চর্চা ও সংরক্ষেণে সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, অনগ্রসর, নির্যাতিত ও সুযোগ বঞ্চিত আদিবাসী জনগোষ্ঠির সার্বিক উন্নয়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান। সংবাদ সম্মেলন শেষে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদের হাতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি সহ বিভিন্ন দাবী উল্লেখ করে একটি স্মারকলিপি প্রদান করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + 19 =