শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শ্রীবরদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মদিবস উপলক্ষে ভিডিও কনফারেন্স ও দোয়া মাহফিল
শ্রীবরদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মদিবস উপলক্ষে ভিডিও কনফারেন্স ও দোয়া মাহফিল

শ্রীবরদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মদিবস উপলক্ষে ভিডিও কনফারেন্স ও দোয়া মাহফিল

তাসলিম কবির বাবু: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ০৮ আগস্ট শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স গণভবন থেকে উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্স উদ্বোধন শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপত্বিতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আ’লীগের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দুঃস্থ ৬ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ৪ জন অস্বচ্ছল দুঃস্থ মহিলাদের মাঝে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনুদান দেয়া হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 11 =