শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে ইয়াবাসহ দুইজন গ্রেফতার
ঝিনাইগাতীতে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

ঝিনাইগাতীতে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ৪৫ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ। ৭ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার জোলগাঁও কাটাখালি ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের উকিল উদ্দিনের ছেলে সাদ্দাম হাসান (২৫) ও মৃত উসমান আলীর ছেলে হাবিবুর রহমান (৩০)।

পুলিশ সুত্রে জানা গেছে, ঘটনার দিন বিকালে শেরপুর থেকে ওই দুই ব্যবসায়ী ইয়াবা নিয়ে বাড়ি ফেরার পথে এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিকের নির্দেশে ( উপ-পরিদর্শক) এসআই সাইদুল ইসলাম, এএসআই আব্দুর রফিক ও আতিকুর রহমান সঙ্গীয় ফোস সহ এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দাঁতের সাথে থাকা ইয়াবা পানিতে ছোরে ফেলে। পরে পানি থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। এব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পরে ৮ আগস্ট শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছেন ঝিনাইগাতী থানার পুলিশ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − twelve =