Skip to main content

শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নকলায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি পালন
নকলায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি পালন

নকলায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি পালন

০

শেরপুরের নকলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পূর্ণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা অংশগ্রহণ করেন।
আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা লুৎফুন নাহার ছাহেরা খাতুন, উম্মে কুলসুম, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনিরুজ্জামান, সরকার মো. আবু রায়হান প্রমুখ।
অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানানোর মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।