দিনাজপুরের কাহারোল উপজেলায় মিনিবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শনিবার (২২ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার দিনাজপুর-দশমাইল মহাসড়কের নশিপুর গম গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।
তিনি জানান, দুপুর দুইটার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়।
ওসি আরও জানান, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।’