শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে “আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর রবিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার আইন, পরিবেশ সংক্রান্ত তথ্যের সহজলভ্যতা এবং ডিজিটাল যুগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশরাফুল আলম রাসেল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।