বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য শেরপুর জেলার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (তদন্ত) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলীম খান। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (তদন্ত) নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খান জানান, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং থানায় কর্মরত পুলিশ সদস্যবৃন্দসহ সকলের সহযোগিতায় সদর থানার আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও আমার এই চেষ্টা অব্যাহত থাকবে।