শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে পুলিশের বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি
শেরপুরে পুলিশের বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

শেরপুরে পুলিশের বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

শেরপুরে জেলা পুলিশের বিশেষ শাখার কার্যক্রম বার্ষিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এ উপলক্ষে ২২ সেপ্টেম্বর সোমবার সকালে রেঞ্জ ডিআইজি জেলার পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ওইসময় রেঞ্জ ডিআইজিকে ‌‘গার্ড অব অনার’ প্রদান করে পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল।
পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত জেলা বিশেষ শাখার সকল গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। তিনি প্রতিটি কার্যক্রমের বিস্তারিত তথ্য যাচাই করে সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরে উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। গোয়েন্দা কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করার জন্য প্রয়োজনীয় কৌশল এবং পন্থা অবলম্বনের তিনি নির্দেশনা দেন।
ওইসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও ডিএসবি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।