শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরে অবৈধ ৬০টি চায়না দুয়ারি জাল ও ১০টি কারেন্ট জাল ধ্বংস
শেরপুরে অবৈধ ৬০টি চায়না দুয়ারি জাল ও ১০টি কারেন্ট জাল ধ্বংস

শেরপুরে অবৈধ ৬০টি চায়না দুয়ারি জাল ও ১০টি কারেন্ট জাল ধ্বংস

শেরপুরে অবৈধ জাল বিরোধী অভিযানে অবৈধ ৬০টি চায়না দুয়ারি জাল ও ১০টি কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার সদর উপজেলার ধলা ইউনিয়নের বউলি বিলের প্রাকৃতিক পরিবেশ ও বিলের বাস্তুতন্ত্র রক্ষার লক্ষ্যে ওই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বউলি বিলের প্রাকৃতিক পরিবেশ ও বিলের বাস্তুতন্ত্র রক্ষার লক্ষ্যে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতির নেতৃত্বে চার ঘণ্টা ব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা ও সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।