শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

নালিতাবাড়ীতে ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। ২০ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।
ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, নালিতাবাড়ী দারুল ইসলাম ট্রাস্টের সভাপতি মাওলানা আফসার উদ্দিন, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, নালিতাবাড়ী শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে প্রতিটি খাদ্য প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও নিত্যপ্রয়োজনীয় মশলা। প্রায় ৪৫ কেজি ওজনের এসব খাদ্য সামগ্রী একটি পরিবারের কয়েক সপ্তাহের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে এবং সংকটকালে উপকারভোগীদের দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।