শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ২০ সেপ্টেম্বর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে দুর্গতদের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেন।
ওইসময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম রাসেল, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যান জাহিদুল হক মনির উপস্থিত ছিলেন।
ওইসময় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, দুর্যোগ মুহূর্তে সরকারের পক্ষ থেকে দুর্গত মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।